ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

সিএনএম প্রতিনিধিঃ

কক্সবাজারের সেন্টমার্টিনে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড সদস‌্যরা।

সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। এর আগে দুপুরে তাদেরকে আটক করা হয়।

লে. কমান্ডার আমিরুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লে. এম আরিফুজ্জামান রনি (এক্স), বিএন-এর নেতৃত্বে সেন্টমার্টিন লাইট হাউজ থেকে চার নটিক্যাল মাইল উত্তর পূর্ব দিকে অভিযানটি পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সদস‌্যদের দেখে একটি কাঠের নৌকায় করে মাদক পাচারকারিরা দ্রুত পালানোর চেষ্টা করে। পরে নৌকাটিকে ধাওয়া করে থামানো হয়। নৌকায় তল্লাশি চালিয়ে তিনটি পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সেসময় নৌকায় থাকা পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্ট গার্ড সদস‌্যরা। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।’

আটক পাঁচজন হলো- কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার নুরুল আমিন (৫০), আব্দুল কুদ্দুস (৪০), করিম মোল্লা (২৫), ওমর ফারুক (২২) এবং টেকনাফের ডংগারপাড়া এলাকার আমিনের ছেলে সানাম উল্লাহ (৩০)।

আটক ব‌্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার আমিরুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

আপডেট সময় ০২:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১