শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

ময়মনসিংহে শরীফ হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৪.৪২ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ চৌধুরী (২১) নামে এক যুবককে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ নিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হল পিবিআই। 

গ্রেপ্তাররা হলেন- নূর মোহাম্মদ মোহন (২১) ও মো. মুন্না (২৫)। রোববার (১০ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা রেললাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত বুধবার (৬ এপ্রিল) মধ্যরাতে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন শরীফ চৌধুরী। নিজের বাসায় যাওয়ার সময় পেছন থেকে ঘাতকরা উপর্যপুরি ছুরিকাঘাত শুরু করে। পরে রক্তাক্ত অবস্থায় ঘাতকরা শরীফকে ফেলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শরীফ গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার টাঙ্গুয়া গ্রামের শহীদুল আলম চৌধুরীর ছেলে। ক্লিনিক ব্যবসা পরিচালনার সুবাদে সপরিবারে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় থাকতেন তিনি।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন। ওই মামলায় গত শুক্রবার ভোররাতে মূল আসামি রাকিবুল হাসান তপুসহ শান্ত ইসলাম এবং আরিফুজ্জামান আরিফকে গ্রেপ্তার করে পিবিআই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com