ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের শোষণ থেকে মুক্তির পথ খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই। প্রতিটা ক্ষেত্রে শোষণ আর লুণ্ঠন। এই শোষণ দূর এবং দেশটাকে বাসযোগ্য করতে পরিবর্তন আনতে হবে। আমাদের মুক্তির পথ খুঁজে বের করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

রোববার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিরচিত ও কবি আব্দুল হাই শিকদার সম্পাদিত ‘মাও সে-তুঙ এর দেশে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে তিনি বলেন, আমাদের আজ মুক্তি পথটাকে খুঁজে বের করতে হবে। প্রথম যে দরকারটা, সেটা হচ্ছে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই অধিকার আমরা পরিস্কার করতে চাই। আমরা নির্বাচনে বিশ্বাস করি। সেই নির্বাচনে যদি যেতে চাই, তাহলে সুষ্ঠু-অবাধ নির্বাচন দরকার।

তিনি বলেন, আজকে পাকিস্তানের এত টালমাটাল অবস্থা, তারপর এরপর ওখানে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিচারপতিকে সেখানে কি করা হলো, এ বিষয়গুলোকে যদি না ধারণ করি, না বুঝি তাহলে আমাদের মুক্তি হবে না।

বাংলাদেশকে বাসযোগ্য করতে হবে মন্তব্য করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশের শোষণটাকে দূর করতে হবে। খেটে খাওয়া মানুষদের অবস্থার পরিবর্তন করতে হবে। নতুন চিন্তা আনতে হবে। এখন সমাজতন্ত্রের কথা কেউ বলে না। সমাজতন্ত্র খুঁজে পাওয়া যায় না। সব চিন্তার এখন পরিবর্তন হতে চলেছে। চায়নাতেও এখন তারা বলছে কমিউনিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আমাদের শোষণ থেকে মুক্তির পথ খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২