ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে আইস-ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

টেকনাফের নাফ নদী সংলগ্ন জালিয়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৫৪ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। 

শনিবার (০২ এপ্রিল) ভোরে জালিয়ার দ্বীপ এলাকার নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের সময় চালানটি আটক করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে আইস ও ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি থেকে দুটি বিশেষ টহল দল অবস্থান নেয়। মিয়ানমারের শোয়ার দ্বীপ এলাকা থেকে একটি নৌকা নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে আসে।

এ সময় বিজিবির টহল দল নৌকাটি আটক করে। পরে নৌকা তল্লাশি করে পাটাতনের নিচে একটি বস্তায় লুকানো অবস্থায় এক কেজি ৫৯ গ্রাম আইস ও ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

টেকনাফে আইস-ইয়াবাসহ দুই মিয়ানমারের নাগরিক আটক

আপডেট সময় ০৭:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২