ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৩-২৪ মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিএনপি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি পালন করা হবে।  

শুক্রবার (১৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান এ কথা জানান।

তিনি আরও বলেন, কর্মসূচির মধ্যে দ্বিতীয় দিন ‘মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন এবং বিএনপি’ শীর্ষক কর্মসূচি পালন হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা বেগমসহ অন্যরা উপস্থিত থাকবেন। আর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমান উল্লাহ আমান বলেন, এমন একটি সময়ে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি, যখন বাংলাদেশের মানুষ দিশেহারা। নিত্যপ্রয়োজনী দ্রব্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। জিনিসপত্রের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমন সময় আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছি।

খালেদা জিয়া মুক্ত নন দাবি করে আমান বলেন, আজকে চিকিৎসার ন্যূনতম চিকিৎসার সুযোগ পাচ্ছেন না তিনি। অথচ ক্ষমতাসীন দলের মেম্বার-চেয়ারম্যানরাও চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। অথচ একজন বীর উত্তমের স্ত্রী খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২৩-২৪ মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী করবে বিএনপি

আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২