ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

২৮ মার্চ গণসংহতি আন্দোলনেরও হরতাল

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

আগামী ২৮ মার্চ হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (১১ মার্চ) রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের রাজনৈতিক পরিষদের বর্ধিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বর্ধিত সভায় দলটির নেতারা বলেন, সরকার উপর্যুপরি নতুন করে গ্যাস ও পানির দাম বাড়ানোর পাঁয়তারা করছে। বাংলাদেশের স্থলভাগ ও সমুদ্রের নিচের গ্যাস উত্তোলনের উদ্যোগ না নিয়ে, বেশি দামে এলএনজি আমদানির অজুহাতে এবং এলএনজি ব্যবসায়ীদের স্বার্থে গ্যাসের মূল্য বৃদ্ধি করার পাঁয়তারা করছে সরকার। গণঅভ্যুত্থানের মাধ্যমে দাম বৃদ্ধির এ চক্রান্ত বানচাল করতে হবে।

সভায় দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, দেওয়ান আব্দুর রশিদ নীলু, হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, ফাল্গুনি সরকার, ইমরাদ জুলকারনাইন ইমন, দীপক রায় প্রমুখ।

এর আগে শুক্রবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেয় বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর পল্টনে কমিউনিস্ট পার্টির অফিসে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক সাইফুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

২৮ মার্চ গণসংহতি আন্দোলনেরও হরতাল

আপডেট সময় ১০:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২