ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়ার জামতলা এলাকায় পারিবারিক কলহে মিতু আক্তার (১৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. সজিবকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পারভিন ঢাকা পোস্টকে বলেন, আমরা গতকাল ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিতু আক্তারের মরদেহ ঝুলছে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোরে ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ওই গৃহবধূর বাবা আমাদের জানান পরিবারের অমতে তারা বিয়ে করে। এজন্য আমাদের সঙ্গে তার যোগাযোগ ছিল না। বাড়ির মালিক আমাদের জানায় তারা এখানে সাত-আট মাস ধরে বাসা ভাড়া নিয়ে থাকে।

স্বামী সজীবের বরাতে এসআই আরো জানান, গতকাল রাতে তার সঙ্গে মিতুর কিছুটা মনোমালিন্য হয়। পরে সে ওয়াশরুমে গেলে মিতু ঘরের দরজা লাগিয়ে দেয়। বাথরুম থেকে বের হয়ে অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। দরজা না খোলায় গ্র্যান্ডিং মেশিন দিয়ে দরজা কেটে ঘরের ভেতরে ঢুকে মিতুকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় মিতুর বাবা আত্মহত্যার প্ররোচণার একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় সজীবকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

খিলগাঁওয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২