ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাফারি পার্কে প্রাণী-মৃত্যুর তদন্ত প্রতিবেদন চান হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বন ও পরিবেশ সচিবকে অবিলম্বে এ প্রতিবেদন আদালতে  দাখিল করতে বলা হয়েছে। 

১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সাফারি পার্কের বন্যপ্রাণীদের রক্ষায় দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

২ ফেব্রুয়ারি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১ টি জেব্রা ও একটি বাঘের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন গাজীপুরের বাসিন্দা অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ।

২৬ জানুয়ারি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা ও বাঘের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়।

জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, এ ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি পরিলক্ষিত হলে তা চিহ্নিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সংবলিত তদন্ত প্রতিবেদন কমিটিকে মন্ত্রণালয়ে দাখিল করার জন্য বলা হয়েছে। পরে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরো সদস্যকে কমিটিতে কো-অপ্ট করা হয়। নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন না হওয়ায় জন্য ১০ দিন সময় বৃদ্ধির আবেদনও করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সাফারি পার্কে প্রাণী-মৃত্যুর তদন্ত প্রতিবেদন চান হাইকোর্ট

আপডেট সময় ০৬:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২