ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

শুধু কথায় বা আলোচনায় সংস্কার সম্ভব নয়: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
সিএনএমঃ

সংস্কারের মতো বৃহৎ পরিবর্তন কেবল কথাবার্তা বা আলোচনার মাধ্যমে সম্ভব নয়; এ জন্য প্রয়োজন মানসিকতার আমূল পরিবর্তন—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থানের মাধ্যমে দেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তা দেশের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।

তিনি অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করে বলেন, এই সরকার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে প্রচেষ্টা চালাচ্ছে, তা ইতিবাচক। এজন্য ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে এই সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে।

এ সময় বিএনপি মহাসচিব নতুন প্রজন্মের নেতৃত্বে গঠিত ছাত্র সংগঠন ‘ন্যাশনাল কাউন্সিল ফর পলিটিক্যাল চেঞ্জ (এনসিপি)’-এর প্রতি সমর্থন জানান। পাশাপাশি, ৫ আগস্টের পর যেসব নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, তাদেরও স্বাগত জানায় বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

শুধু কথায় বা আলোচনায় সংস্কার সম্ভব নয়: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫