মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ২

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ১১.২৫ এএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে
প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ২

সিএনএম প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রফিক (৪০) ও সালাম (৪০) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মঙ্গলবার ভোরে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। এদিন ভোরে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিক ওই এলাকার মৃত বুদো বিশ্বাসের জামাই এবং সালাম একই এলাকার নেজো বিশ্বাসের ছেলে।

ভিকটিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (১১ এপ্রিল) দুপুরে ভিকটিম আদাবাড়িয়া মিনিখাল মাঠে তার নানার জন্য খাবার পানি নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাঠে একা পেয়ে রফিক ও সালাম জনৈক কাদেরের ভুট্টা ক্ষেতে মুখ চেপে ধরে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর সোমবার দিবাগত ১২টার পরে ভিকটিমের নানি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি জানান, মঙ্গলবার ভিকটিমকে মেডিক্যাল টেস্টের জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com