শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আধুনিক কবিতা — এ,কে,এম,রফিকুল ইসলাম মহব্বত

  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪, ১০.৪২ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

আধুনিক কবিতা
এ,কে,এম,রফিকুল ইসলাম মহব্বত

 

নিত্য নতুন কবিদের এখন ঘটছে আগমন
আমার লেখা পড়তে তাই বসে না কারো মন,
হাজারো কবিদের মাঝে নগণ্য এ অধম!
আমার লেখার পাঠক সংখ্যা তাই এত কম।

আধুনিক কবিদের এখন লেখার ছড়াছড়ি
গদ্য লিখে না পদ্য লিখে বুঝতেই হয় দেড়ি,
কবি নজরুল রবি ঠাকুর যদি বেঁচে থাকতেন
এসব লেখা দেখে তাঁরা হাসতেন না কাঁদতেন?

ভাব নেই, তাল নেই, ছন্দ নেই যে কবিতায়
কবিতা বলে প্রচার করা তবে কি শোভা পায়?
এমন কিছু বাংলা শব্দে লিখেন তাদের লেখা
ডিসকশেনারী খোঁজে তার পাওয়া যায় না দেখা।

বাংলা সাহিত্যের প্রাণ; গল্প কবিতা উপন্যাস
তথাকথিত সাহিত্যিকরা আজ করছে সর্বনাশ,
বাংলা সাহিত্যের সুনাম রক্ষায় ধরতে হবে হাল
আধুনিক কবিতার নামে সরাতে হবে জঞ্জাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com