ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারে করে ডাকাতি করতেন তারা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকার জাকির হোসেন রোড থেকে আন্তঃজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র-শস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উদ্দিন আকবর  বলেন, সংঘবদ্ধ এই ডাকাত চক্রটি চট্টগ্রাম মহানগরীসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার নিয়ে ঘুরে বেড়ায়। তাদের একজন ড্রাইভার ও অন্যারা যাত্রী সেজে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী উঠায়।

পথিমধ্যে যাত্রীর সর্বস্ব লুটে নিয়ে চোখে মলম লাগিয়ে নির্জন স্থানে নামিয়ে দেয়। সড়ক- মহাসড়কে তারা প্রতিনিয়তই ডাকাতি করে বেড়ায়। তারা গরু চুরিসহ বাসাবাড়িতেও ডাকাতি করে থাকে।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে চট্টগ্রাম, ফেনী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

প্রাইভেটকারে করে ডাকাতি করতেন তারা

আপডেট সময় ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২