ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে

আড়াইহাজারে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিএনএম প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই সৎ বাবার বিরুদ্ধে।

শনিবার (২০ মার্চ) নির্যাতিতার মামা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। অভিযুক্ত সৎ বাবার নাম বাদল। সে স্থানীয় তিলচন্দ্রী এলাকার সোবানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, নির্যাতিতা কিশোরী বোন ও মাকে নিয়ে সৎ তার বাবার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিল। এরই সুবাদে বাদল মিয়া নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাক-প্রতিবন্ধী কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। সৎ বাবার পাশবিকতার শিকার হয়ে প্রতিবাদ করতে পারছিল না। ১৪ মার্চ রাতে কিশোরী তার ছোট বোনের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে থাকাবস্থায় বাদল তার মুখ চেপ ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিৎকার দিয়ে সে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নির্যাতিতা কিশোরীর মামা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেফতার পুলিশের অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০১:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১