ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে আজাদী গলির মুখে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম।

কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম  বলেন, রাত নয়টার দিকে কয়েকজন মিলে আসকারকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল ও তার আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। কেন এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের চাচা পারভেজ বলেন, চেরাগী মোড় এলাকায় আসকর বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে জানি না। আমরা খুনিদের শাস্তি চাই। দ্রুত গ্রেপ্তার চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

আপডেট সময় ১০:৩৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২