মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শেহবাজের প্রস্তাবে ইমরানের না

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ২.৪৪ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ছবি:রিপাবলিকান ওয়ার্ল্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা তদন্তের প্রস্তাব দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ; কিন্তু তার সে প্রস্তাবে অসম্মতি জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে এক প্রতিবেদনে জার্মানির সংবাদমাধ্যম ডিডব্লিউ জানিয়েছে এ তথ্য।

পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান মার্কিন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অফ স্টেট ডোলান্ড লু-র বার্তা নিয়ে ইমরান খান অভিযোগ করেছিলেন। ইমরান বলেছিলেন, তাকে সরাবার জন্য বিদেশি চক্রান্ত হচ্ছে।

ইমরান আরও বলেছিলেন, যেহেতু তিনি রাশিয়ার সমর্থনে কথা বলেছিলেন, তাই তাকে সরাবার জন্য উঠেপড়ে লেগেছে বিদেশি শক্তি। ওয়াশিংটনের পাকিস্তানি দূতকে এই হুমকি দেয়া হয়েছে। তিনি পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য লড়ছেন বলেও দাবি করেছিলেন ইমরান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, তারা কোনো হুমকি দেয়নি।

শনিবার দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার পর সোমবার শাহবাজ ঘোষণা করেন, পাকিস্তান পার্লামেন্টের জাতীয় সুরক্ষা কমিটি ইমরানের এই অভিযোগ খতিয়ে দেখবে। যে বার্তার কথা বলা হচ্ছে, তা সঠিক, না কি জাল সেটা দেখাই হবে কমিটির কাজ। সেখানে সামরিক ও আইএসআই কর্তারা থাকবেন; আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাষ্ট্রদূত, যিনি এই চিঠি পাঠিয়েছিলেন বলা হচ্ছে, তিনিও থাকবেন।

কিন্তু ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) এই তদন্তে রাজি হয়নি। দলের পক্ষ থেকে জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী যেভাবে এগোতে চাইছেন, তাতে পিটিআইয়ের সায় নেই। তারা এই প্রস্তাব খারিজ করে দিচ্ছে।

পিটিআইয়ের দাবি, সুপ্রিম কোর্ট একটা স্বাধীন কমিশন গঠন করুক এবং সেই কমিশন বিষয়টির তদন্ত করুক। পাশাপাশি, তদন্তকারী কমিশনের প্রধান হবেন এমন একজন, যাকে সকলে মেনে নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com