ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যিকভাবে উড়তে যাচ্ছে ভারতে তৈরি উড়োজাহাজ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি ডর্নিয়ার ২২৮ উড়োজাহাজ মঙ্গলবার (১২ এপ্রিল) প্রথম বাণিজ্যিকভাবে উড়তে যাচ্ছে। বিশেষ এই উড়োজাহাজটি অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে আকাশপথ সংযোগের কাজ করবে। 

ভারতীয় উড়োজাহাজ চলাচলের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হচ্ছে। কর্মকর্তাদের মতে, এই উড়োজাহাজের মাধ্যমে দেশের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্বের প্লেন পরিষেবা আরও জোরদার করা যাবে।

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সোমবার (১১ এপ্রিল) জানিয়েছে, দেশীয় উড়োজাহাজের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চলবে আসামের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট পর্যন্ত।

একদিকে যখন আসাম থেকে ভারতে তৈরি প্রথম বাণিজ্যিক ফ্লাইট ছাড়বে, তখন অন্যদিকে আসামের লীলাবাড়িতে প্রথম ফ্লাইট প্রশিক্ষণ ইনস্টিটিউটেরও উদ্বোধন করা হবে। দুটি অনুষ্ঠানেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উপস্থিত থাকবেন।

সূত্র : জি২৪ ঘণ্টা, এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিকভাবে উড়তে যাচ্ছে ভারতে তৈরি উড়োজাহাজ

আপডেট সময় ১১:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২