ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই, ৩ পুলিশ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ৪৭০ বার পড়া হয়েছে

গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই, ৩ পুলিশ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে বসতবাড়িতে ঢুকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকালে ওই তিন পুলিশ সদস্য সাদা পোশাকে ছিলেন। অভিযুক্ত তিনজনকেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান।
গতকাল সোমবার বিকেলে শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন এই ছিনতাইয়ের শিকার হন।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর থানাধীন শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) নুর-ই খোদা সিদ্দিকী, কনস্টেবল মুমিনুল মামুন ও মামুন মোল্লা।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘এ ঘটনায় বাদীর এজাহার মতে দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও যাঁরা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

ভুক্তভোগী রোজিনা খাতুনের স্বামী রিয়াজ আহমেদ বলেন, ‘সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে গ্যাসের দোকান করার জন্য আমার স্ত্রী এই টাকাগুলো তাঁর আত্মীয়-স্বজন থেকে সংগ্রহ করেন। গতকাল সোমবার সিএনজিচালিত অটোরিকশায় সাদা পোশাকে পাঁচ থেকে ছয়জনের একটি দল আমার বাসায় যান। এ সময় আমার স্ত্রীকে মারধর করে পিস্তল ঠেকিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে আটক করা একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি গুরুতর অবস্থায় আমার স্ত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই, ৩ পুলিশ গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১