ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘর দেওয়ার আশ্বাসে লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • ৫৯১ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়ার আশ্বাসে অসহায় ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১মার্চ)উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভুক্তভুগীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযুক্ত চেয়ারম্যানের নাম এ,এইচ,এম কামরুজ্জামান খোকন। তিনি উপজেলার ২ নং নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভুগী আইয়ুব আলী চাটমোহর উপজেলাধীন নিমাইচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পারমাঝ গ্রামের মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে। সে গত ২০১৯ সালে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এ,এইচ,এম কামরুজ্জামান খোকন এর নিকট সরকারি ঘর বরাদ্ধ চাইলে তিনি ১ লক্ষ টাকার দাবি করেন। অসহায় দরিদ্র পরিবারের সন্তান অনেক কষ্ট করে ২টি পালীত গরু বিক্রি করে নিজ হাতে চেয়ারম্যানকে ১ লক্ষ টাকা প্রদান করেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন নিমাইচড়া ইউনিয়নের করতকান্দী গ্রামের তফিজ উদ্দীনের ছেলে মো:আব্দুল খালেক ও একই গ্রামের মৃত ছকির উদ্দীনের ছেলে মো:আ:রাজ্জাক।
কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ইউপি চেয়ারম্যান এ,এইচ,এম কামরুজ্জামান খোকন তাকে ঘর দেয়নি আবার তার প্রদানকৃত টাকা ফেরতও দিচ্ছেন না। তার কাছে বারবার ঘরের ব্যাপারে কথা বলতে গেলে সে আইয়ুবকে মিথ্যা আশ্বাস দিয়ে তারিয়ে দেন।
নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম মো: কামরুজ্জামান খোকন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত, ঘর দেয়ার আশ্বাস দিয়ে আমি কারো কাছ থেকে কোন টাকা-পয়সা নেইনি।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে নিমাইচড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী নিমাইচড়া ইউনিয়নের বহরমপুর গ্রামের হতদরিদ্র তিন পরিবার এবং গত ২৫ ফেব্রুয়ারী নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের এক জন হতদরিদ্র একই ভাবে চেয়ারম্যানের কাছে সরকারি ঘর দেয়ার আশ্বাসে টাকা দিয়ে প্রতারিত হয়েছে মর্মে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘর দেওয়ার আশ্বাসে লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

আপডেট সময় ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১