ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইন যাচ্ছেন ইসি আনিছুর রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

এক্সিকিউটিভ বোর্ড মিটিং এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ প্রোগ্রামে অংশ নিতে ফিলিপাইন সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

ইসির উপসচিব মো. শাহ আলম সোমবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছেন।

এর আগে, পবিত্র ওমরা পালন শেষে ২৭ মার্চ দেশে ফেরেন এই নির্বাচন কমিশনার। এটি নির্বাচন কমিশনারের ব্যক্তিগত সফর ছিল। সফরে নির্বাচন কমিশনারের সঙ্গে তার সহধর্মিণী সালমা সুলতানাও ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিয়োগ পেয়ে ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে অফিস শুরু করে নতুন কমিশন। কমিশনে দায়িত্ব নেওয়ার পর পাঁচ সদস্যের কমিশনের মধ্যে আনিছুর রহমান প্রথম দেশের বাইরে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফিলিপাইন যাচ্ছেন ইসি আনিছুর রহমান

আপডেট সময় ১০:৩৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২