ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবকে মারধর করে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের জামিন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইকবাল হোসেনকে মারধরের মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ-আল মাহমুদ চার ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক মো. দেলোয়ার হোসেন তাকে জামিনে মুক্তি দেন।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৩টার দিকে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে কয়রা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোমবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেন বাদী হয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, ২১ মার্চ সন্ধ্যায় সচিব ইকবাল হোসেনকে পরিষদের একটি কক্ষে আটকে রেখে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদসহ কয়েকজন বেধড়ক মারধর করেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি তাৎক্ষণিক পরিদর্শনে আসেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস সচিবের কাছ থেকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এমন বক্তব্য লিখিত নিয়ে পরিবারের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেন। পরে চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনার ৬৮ ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীরা কর্মবিরতি পালন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।এছাড়া ২৩ মার্চ খুলনা প্রেসক্লাবে সচিব সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

অপরদিকে ঘটনাটি রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার দাবি করে কয়রা প্রেসক্লাবে ২৩ মার্চ বিকেলে সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সচিবকে মারধর করে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের জামিন

আপডেট সময় ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২