ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির লক্ষ্য আরেকটি মুক্তিযুদ্ধ : মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

আরেকটি মুক্তিযুদ্ধ করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ যুদ্ধের মাধ্যমে দেশকে এবং গণতন্ত্রকে বিএনপি মুক্ত করতে চায় বলেও যোগ করেন তিনি।

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতার দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

১৯৭১ সালের এই দিনে চট্টগ্রামের কালুরঘাট থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই দিন লাখ মানুষ-সৈনিক যুদ্ধ করেছেন এবং শহীদ হয়েছেন। আমাদের লাখও মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে ৫০ বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৫০ বছর পর আমাকে বলতে হচ্ছে যে স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নকে তারা ধূলিসাৎ করে দিয়েছে আজকের ক্ষমতাসীনরা, বেআইনিভাবে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ সরকার।

আওয়ামী লীগ পরিকল্পতিভাবে গণতন্ত্রকে হত্যা করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সর্বোপরি দেশে দুর্নীতির একটা স্বর্গরাজ্য তৈরি করেছে।

এ সময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীন উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিএনপির লক্ষ্য আরেকটি মুক্তিযুদ্ধ : মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২