ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-নেইমারের গোলের রাতে নায়ক এমবাপে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

নেইমারের পর লিওনেল মেসি যখন নাম লেখালেন তখন অনেকেই বলে দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) দিন ফুরাল কিলিয়ান এমবাপের। তার দলবদলের গুঞ্জনটাও ছিল ট্রান্সফার মার্কেটে। যদিও শেষ অব্দি থেকে যান এমবাপে। সিদ্ধান্তটা ভুল ছিল না। এখন তো মেসি-নেইমারকে পেছনে ফেলে তিনিই হচ্ছেন ফরাসি এই ক্লাবটির জয়ের নায়ক। রোববার রাতে তেমনটাই দেখা গেল!

নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে লরিয়েঁকের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে পিএসজি। ম্যাচে গোল পেয়েছেন দুই তারকা নেইমার ও মেসি। তবে ম্যাচের সেরা এমবাপে।

নিজেদের মাঠে খেলার ১২তম মিনিটে মেসি-এমবাপে-নেইমার কম্বিনেশনে নিশানা খুঁজে নেয় পিএসজি। তারপর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতির পর আশরাফ হাকিমির ব্যাক পাস থেকে গোল করেন লরিয়েঁকের মোফি। তবে ৬৭তম মিনিটে এমবাপে ফের গোল বাড়িয়ে নেন। ৭৩তম মিনিটে এমবাপের পাস থেকে বল পেয়ে দলকে আরও এগিয়ে দেন আর্জেন্টাইন প্লেমেকার মেসি।

একেবারে শেষ মিনিটে এসে আবারও গোলের দেখা পান পিএসজি ব্রাজিলিয়ান তারকা নেইমার। অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে জায়ান্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মেসি-নেইমারের গোলের রাতে নায়ক এমবাপে

আপডেট সময় ১২:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২